বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সুপেয় পানি সংকট মোকাবেলায় বিশুদ্ধ পানি পানে অভ্যস্থ করার লক্ষ্যে ফুড গ্রেড পানির জার ও বোতল বিতরণ
শ্যামনগরে সুপেয় পানি সংকট মোকাবেলায় বিশুদ্ধ পানি পানে অভ্যস্থ করার লক্ষ্যে ফুড গ্রেড পানির জার ও বোতল বিতরণ

২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় লিডার্স প্রধান কার্যালয়ে সুপেয় পানি সংকট মোকাবেলায় বিশুদ্ধ পানি পানে অভ্যস্থ করার লক্ষ্যে ফুড গ্রেড পানির জার ও বোতল বিতরণ করা হয়। উন্নয়ন সংগঠন লিডার্স এর বাস্তবায়নে দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট ও জায়েদ সাসটেইনেবল এর পুরস্কারের অর্থায়নে লিডার্স এর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ওয়াটার এন্ড হুইল ও সুন্দরবন ড্রিংকিং ওয়াটারে নিবন্ধনকৃত ২৬০ জন উপকারভোগীদের মাঝে একটি ২০ লিটার ফুড গ্রেড পানির জার, একটি ফুড গ্রেড ১ লিটার বোতল ও একটি এটিএম কার্ড উপহার সামগ্রী হিসাবে বিতরণ করা হয়। মোঃ শওকৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তার সঞ্চালনায় বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মোছাঃ রনী খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর সাতক্ষীরা। প্রধান অতিথি তার বক্তব্যে “উপকূলীয় এলাকার নারীদের উন্নয়নের জন্য লিডার্স এর কার্যক্রমের প্রসংসা করেন। তিনি সমাজ উন্নয়নে নারীদের দায়িত্ব নিতে পরামর্শ প্রদান করেন। নারীরা পানি সংগ্রহ কাজে যুক্ত থাকার পাশাপাশি তাদের সংসারের অন্য কাজে সময় ব্যয় করতে হয়। বিশুদ্ধ পানি সংরক্ষণে এই পানির জারগুলি গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।” উক্ত বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রনজিৎ কুমার বর্মন, নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত) লিডার্স, কর্মসুচীর কার্যক্রম উপস্থাপন করেন এ,বি.এম জাকারিয়া, কর্মসূচী ব্যবস্থাপক, এছাড়া বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, হরিদাশ হালদার, নিপা চক্রবর্তী, মোঃ আঃ জলিল ইউপি সদস্য, ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, টিম লিডার অসিত মন্ডল, প্রধান হিসাব রক্ষক রায়হান কবীর, রেখা খাতুন প্রমুখ।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস 