শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » সুন্দরবনে কার্গো নৌকা মুখোমুখি সংঘর্ষে এক জেলে নিখোঁজ
প্রথম পাতা » আঞ্চলিক » সুন্দরবনে কার্গো নৌকা মুখোমুখি সংঘর্ষে এক জেলে নিখোঁজ
৩৫২ বার পঠিত
বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে কার্গো নৌকা মুখোমুখি সংঘর্ষে এক জেলে নিখোঁজ

---
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ  সুন্দরবনের ভেতরে মালবাহী কার্গো জাহাজের সাথে কাঁকড়া ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে পানিতে ডুবে নূরুল ইসলাম নামে এক জেলে নিখোঁজ হয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার দিন ব্যাপী ঐ জেলের সন্ধানে  তল্লাশী চালায় বন বিভাগ ও নৌপুলিশের সদস্যরা। এর আগে গত সোমবার (২৫ নভেম্বর)  গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বজবজা টহল ফাঁড়ীর ঝপঝুপিয়া নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিখোজ ঐ জেলের নাম নুরুল ইসলাম (৪৮)। সে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শেখ সরদারপাড়া গ্রামের জব্বার শেখের পুত্র। তবে তার সাথে থাকা অপর এক সঙ্গী জাকির হোসেন সাঁতরিয়ে নদীর কিনারায় উঠে আসলে তাকে উদ্ধার করে বন বিভাগ।
জানা গেছে, গত ২১ নভেম্বর কাশিয়াবাদ স্টেশন থেকে কাঁকড়া ধরার  পারমিট নিয়ে কাঁকড়া ধরতে যায় । কাঁকড়া ধরা শেষে বাড়ী ফিরে আশার সময় এই দুর্ঘটনার শিকার হন তারা।
বজবজা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, রাতের আঁধারে কার্গো জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের নৌকা ডুবে যায়। নৌকায় দুই জন জেলে থাকলেও এক জন সাঁতরিয়ে নদীর কিনারে চলে আসলে সেখান থেকে উদ্ধার করা হয়। অপর এক জেলে নূরুল ইসলাম পানিতে ডুবে নিখোঁজ হয়। সেই থেকে অভিযান চালানো হলেও নিখোঁজ জেলের সন্ধান এখনো মেলেনী। তবে কার্গো জাহাজের নাম সনাক্ত করার চেষ্টা চলছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ)  এম,এ হাসান বলেন, নিখোঁজ জেলের সন্ধান পেতে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ