শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

SW News24
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » এমপি প্রার্থী হিসেবে আমার ভোটও আমি দিতে পারিনি-নড়াইলে এনপিপি চেয়ারম্যান ফরহাদ
প্রথম পাতা » রাজনীতি » এমপি প্রার্থী হিসেবে আমার ভোটও আমি দিতে পারিনি-নড়াইলে এনপিপি চেয়ারম্যান ফরহাদ
২০৭ বার পঠিত
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপি প্রার্থী হিসেবে আমার ভোটও আমি দিতে পারিনি-নড়াইলে এনপিপি চেয়ারম্যান ফরহাদ

---
ফরহাদ খান, নড়াইল ; ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। যারা ২০১৮ সালে নড়াইল-২ আসনে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় তখনকার ফ্যাসিস্ট, লুটেরা ও ভোটচোর শেখ হাসিনা সরকার এ অঞ্চলের মানুষকে ভোট দিতে দেয়নি। এমনকি আমার ভোটটিও আমি দিতে পারিনি। আল্লাহর রহমতে তাকেসহ (শেখ হাসিনা) স্বপরিবারকে এবং সব এমপিকে বাংলাদেশের মানুষ এ দেশ থেকে বিতাড়িত করেছে। তারা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর ফিরে আসতে পারবে না। যতদিন এদেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান থাকবেন, ততদিন শেখ হাসিনা আর আসতে পারবেন না। তারেক জিয়া অচিরেই বাংলাদেশে আসবেন। নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কখনো ইসকন, কখনো হিন্দু-মুসলমান প্রসঙ্গ টেনে নানা অপ্রচার করছেন। অথচ বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাতার নিচে বসবাস করছেন।
শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ক্লাব মাঠে এসব কথা বলেন তিনি।

নলদী ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় হা-ডু-ডু খেলার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদুজ্জামান ফরহাদ আরো বলেন, অন্তর্বন্তকালীন সরকারকে দ্রবমূল্যের দিকে নজর দিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিতে হবে। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেন না। সবাই ভোট চায়, নির্বাচন চায়। নির্বাচিত সরকার গঠন করতে চায়। আগামি নির্বাচনে খালেদা জিয়া, তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আমাকে আবারো নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন দেন, আপনি আপনাদের কাছে আসব। ভোট চাইব, দোয়া চাইব। আর যদি আমি মনোনয়ন না পাই, তবে যাকে মনোনয়ন দেন; অত্র এলাকার সন্তান হিসেবে আপনাদের সঙ্গে কাজ করব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। মানুষ ভোট দিক। আগামিতে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসবে, তারেক জিয়া ক্ষমতায় আসবেন। আর এই সরকারকে সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে হবে না। আপনারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় ও নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন-এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, উপদেষ্টা কাজী শওকত আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, এনপিপির লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, নলদী ইউনিয়ন এনপিপির সভাপতি আহাদ বিশ্বাসসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এনপিপির যুগ্মমহাসচিব ফরিদ উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন খান, সদর উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুক্ত, লোহাগড়া উপজেলা সেক্রেটারি বদরুল ইসলাম, নলদী ইউনিয়ন এনপিপির সেক্রেটারি কামরুল ইসলামসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর
এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন
খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত
সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)