শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
২০২ বার পঠিত
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

---

ফরহাদ খান, নড়াইল; নড়াইলে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সিঙ্গিয়া বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বিনা কারণে নাশকতার মিথ্যা মামলা দিয়ে পুলিশ রিমান্ডে নিয়েছে। রিমান্ডে চোখ বেঁধে অমানবিক নির্যাতন করেছে। পানি চায়লে প্রস্রাব পান করতে দিয়েছে। হকিস্টিক দিয়ে মেরেছে। আল্লাহর সাহায্য চায়লে তারা বলতো, কোথায় তোদের আল্লাহ !
জামায়াতের অসংখ্য মা-বোনদের ওপর নির্যাতন করেছে। ছয় মাসের অন্তঃসত্ত্বা বোন খাদিজাকে একটানা পাঁচ ঘণ্টা থানার মধ্যে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তার ওপর অমা্নবিক নির্যাতন করা হয়েছে। নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরুল কায়েসকে বিনা কারণে ক্রসফায়ারে হত্যা করেছে।

আতাউর রহমান বাচ্চু আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে কোনো দুর্যোগে বা সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। সবচেয়ে সাহায্য ও মানবিক কাজ করে থাকেন। অনেকে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামীর অর্থের উৎস কোথায় ? তাদেরকে বলবো, জামায়াতে এসে দেখে যান অর্থের উৎস কী ? কীভাবে আমরা সাহায্য করে থাকি। আমাদের প্রতিটি নেতাকর্মীই অর্থের উৎস। মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের নেতাকর্মীরা নিজেদের জন্য, সন্তানদের জন্য কম খরচ করে; বিভিন্ন উৎসবে নতুন পোশাক কম ব্যবহার করে অন্যদের সাহায্যে এগিয়ে আসেন। এছাড়া জামায়াত ক্ষমতায় এলে পুরুষের পাশাপাশি মা-বোনেরা যথাযথ ইজ্জত নিয়ে চলাফেরা করতে পারবেন। তারা স্বাধীন ভাবে কাজ করতে পারবেন।

হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদের পিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি হবখালী ইউনিয়নের সন্তান শামসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলার আমির আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্বাস আলী ও গাজী ময়নুল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি আশিকুজ্জামান, হবখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জামায়াতের নায়েবে আমির আব্দুল আহাদসহ অনেকে।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)