শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পে জবর দখলকারীদের ঘর ছাড়ার নির্দেশ
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পে জবর দখলকারীদের ঘর ছাড়ার নির্দেশ
২৩৬ বার পঠিত
সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পে জবর দখলকারীদের ঘর ছাড়ার নির্দেশ

---

 

আশাশুনি  : আশাশুনি উপজেলা সদরের শীতলপুর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায় ১৯ টি গৃহ নির্মান করে ১৯ পরিবারকে বরাদ্দ দেওয়া হয়। এদের মধ্যে ৯ টি গৃহ একটি মহল জবর দখল করে তাদের নিজস্ব লোকদের অজ্ঞাত বিনিময়ে দখলে দেয়। এব্যাপারে ঘরহারা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয় এবং বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সোমবার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় ১৯টি ঘরে দখলে থাকাদের সাথে কথা বলেন। তাদের কাগজপত্র দেখেন। ১৯ পরিবারের মধ্যে ৮ পরিবার তাদের বৈধ কাগজপত্র প্রদর্শন করেন। দুই পরিবারের কাগজপত্র থাকলেও প্রকৃত মালিকের পরিবর্তে তাদের বোন বসবাস করছে। বাকী ৯টি ঘরে বর্তমানে জবর দখল নিয়ে বসবাসকারীরা তাদের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে অপরাগতা প্রকাশ করে বা দেখাতে পারেনি। ভূমিহীন ও বৈধভাবে বসবাসকারী আব্দুর হাকিম সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে জানান, ৫ আগষ্টের ঘটনার  রাতে একটি মহল ৯টি ঘর জবর দখল করে সেখানে জবর দখলকারীরা অবস্থান নেয়। বিষয়টি ইউএনও, এসি ল্যান্ড ও নায়েব সাহেবকে জানানোর অপরাধে দখলকারীরা আমাকে হুমকী দিয়ে যাচ্ছে। তারা মাটির বাঁধ দিয়ে পানি নিস্কাশন বন্ধ করে দিয়ে অত্যাচার করছে। তদন্তকালে তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) অবৈধ দখলকারী ৯ পরিবারকে ঘর ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে নোটিশ করতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, আশ্রয়ন প্রকল্পের ঘর জবর দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যারা অবৈধ দখলে আছে তাদেরকে ঘর ছাড়ার সময় নির্দিষ্ট করে নোটিশ করতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশন দেওয়া হয়েছে। যাদেরকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, তারা ঘরে না থাকলে তাদের বরাদ্দ বাতিল করা হবে। তদস্থলে বিধি মোবাবেক নতুন করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বরাদ্দ প্রদান করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

আর্কাইভ