রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই: গ্রেফতার এক
পাইকগাছায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই: গ্রেফতার এক
![]()
পাইকগাছায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মাছ ব্যবসায়ীর নিকট থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার ও ছিনতাইয়ের ৫ হাজার টাকা উদ্ধার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মৌতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল রানা(৩৫) গত ২৪ সালের ১৪ ডিসেম্বর ব্যবসার জন্য মোটরসাইকেল যোগে পাইকগাছায় আসার পথে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি শিকদার মোড়ে পৌছালে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি সোহেলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পার্শবর্তি একটি বাড়িতে আটকে রেখে নগদ ৩২ হাজার টাকা ও তার বিকাশ ও নগদ একাউন্ট থেকে টাকা উত্তাল করে নেয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করে। পুলিশ উন্নত প্রযুক্তি ও বিকাশের সুত্র ধরে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে তৈয়বুর রহমান বাবু (২২) কে গ্রেফতার করে। স্বীকারোক্তি মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানা, আসামি তৈয়বুর রহমান কে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। শনিবার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক 