শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার সম্পাদক বেল্লাল
পাইকগাছা মৎস আড়ৎদারী সমিতির নির্বাচনে সভাপতি জব্বার সম্পাদক বেল্লাল
পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছা মৎস আড়ৎদারী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আব্দুল জব্বার সভাপতি ও বেল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আব্দুল জব্বার (ছাতা) প্রতিককে ২৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী সদ্য সাবেক সভাপতি জাকির হোসেন (চেয়ার) প্রতিকে পেয়েছেন ২১৯ ভোট। সহ-সভাপতি পদে তিন জন প্রতিদন্দীতা করেন তার মধ্যে রেজাউল ইসলাম (কলস) প্রতিকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দী প্রার্থী বাবলু সানা (মই) প্রতিকে পেয়েছেন ৭৬ ভোট এবং খোরশেদ আলম (উড়জাহাজ) প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদন্দীতা করেন তার মধ্যে বেল্লাল হোসেন ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী ওবায়দুল হক মিঠু পেয়েছেন ১৬৮ ভোট ও স ম আব্দুর রব পেয়েছেন ৮৬ ভোট। কোষাধ্যক্ষ পদে দুই জন প্রার্থী প্রতিদন্দীতা করেন তার মধ্যে (ডাব) প্রতিকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী তাইজুল ইসলাম (কলম) প্রতিকে পেয়েছেন ২১৩ ভোট। সদস্য পদে ৮ জন প্রতিদন্দীতা করেছেন তার মধ্যে নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান (কাপপিরিচ) প্রতিকে পেয়েছেন ৩৮৭ ভোট। কামাল গাজী (হাতি)২৯৬ ভোট, মালেক গাজী (প্রজাপতি) ২৩০ ভোট। ফুলমিয়া সরদার (দেয়াল ঘড়ি) ২২৭ ভোট। সালাুদ্দিন গাজী (কবুতর) ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্দী পেয়েছেন কামাল আহম্মেদ (মোরগ)১৫৬ ভোট। আব্দুস সালাম (ফুটবল) ১৭৭ ভোট। সবুজ মিস্ত্রি (হাতপাখা) ১০৪ ভোট পেয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। ৪৬০ জন ভোটারের মধ্য ৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।






মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ 