শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন
পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন
পাইকগাছা উপজেলা স্কাউটস কাউন্সিলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে সভাপতি মনোনীত করা হয়। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার। কমিশনার পদে কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার। যুগ্ম সম্পাদক পদে পূর্ব কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীম গাজী নির্বাচিত হন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রবিউল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ঘোষাল বান্দিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক ও কাব শিক্ষকদের ভোটের মাধ্যমে উপজেলা স্কাউটস কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা স্কাউটস কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ 