বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় পথনাটক “গিম্পেল দ্যা ফুল” প্রদর্শিত
মাগুরায় পথনাটক “গিম্পেল দ্যা ফুল” প্রদর্শিত

মাগুরা প্রতিনিধি : “সমগ্র বিশ্ব একটি নাট্য মঞ্চ,প্রতিটি মানুষই হোক নাট্যকর্মী এ শ্লোগান নিয়ে মাগুরা থিয়েটার ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাগুরা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একক পথ নাটক “গিম্পেল দ্যা ফুল”প্রদর্শন হয়েছে।মাগুরা থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল-এমরানের নির্দেশনায় একক পথনাটকে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেন নাট্যকর্মী সৈয়দ আশিকুল ইসলাম মুসা। মাগুরা থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল-এমরান জানান,১৯৯৬ সালে মাগুরায় নাট্য অঙ্গনে যাত্রা শুরু করে। ইতি মধ্যে মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় পথ নাটক,মঞ্চ নাটক প্রদর্শন করে এ সংগঠনটি বেশ সুনাম অর্জনসহ পেয়েছে সম্মাননা ক্রেস্ট। পথনাটক “গিম্পেল দ্যা ফুল”নাটকটি আমাদের ৩য় প্রদর্শনী। এ নাটকে আমাদের থিয়েটার ইউনিট কর্মী মুসা একক অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার অর্ন্তভূক্ত এ দলটি মাগুরায় নাটকের পাশাপাশি নানা ধরণের সামাজিক কর্মকান্ড করে আসছে। এ নাটকে সার্বিক দায়িত্বে নাটকে ছিলেন মো: আরাফাত হোসেন, মুসলিমা ও দিশা ।






বাজার খোলা ভোলানাথ সুখদা সুন্দরী পূজা মন্দিরে দুর্গা প্রতিমার সাবেকি রূপ নান্দনিকতা সৃষ্টি করেছে
নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় ১৫১টি মন্দিরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে
চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাগুরায় শিশু অধিকার দিবসে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
দেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে -সংস্কৃতি মন্ত্রী
মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন 