বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার দেলুটিতে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
পাইকগাছার দেলুটিতে দুইটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
পাইকগাছার দেলুটিতে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের মুচিয়ার ও মুচিমারা দুইটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষিকাজ উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন, তরমুজসহ অন্যান্য ফসল উৎপাদনে মিষ্টি পানির জলাধার তৈরিতে বৃহস্পতিবার দুপুরে সমন্বিত পানি ব্যবস্থাপনার আওতায় দেলুটি ইউনিয়নের কালিনগর সাধুর ঘাটে খাল দুইটির পুনঃ খনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রিংকু রায়, পলাশ রায়, মেরী রাণী সরদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জনগুরুত্বপূর্ণ এ খাল পুনঃখননে বৃষ্টির সময় জলাবদ্ধতা থাকবে না, সহজে পানি নিষ্কাশন হবে। তরমুজ সহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য মিষ্টি জলের জলাধার তৈরি হবে। কৃষি ও মৎস্য খাতে ব্যাপক সাফল্য অর্জিত হবে। এর ফলে অঞ্চলের মানুষের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি, বেকারত্ব নিরসন ও কর্মসংস্থানের সৃষ্টি সহ সরকারের রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখবে।






পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ 