শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বাগেরহাটে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভায় টেকসই পরিকল্পনার আহ্বান
প্রথম পাতা » আঞ্চলিক » বাগেরহাটে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভায় টেকসই পরিকল্পনার আহ্বান
১৯৭ বার পঠিত
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভায় টেকসই পরিকল্পনার আহ্বান

---
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।

অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শাহিদা আক্তার। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সৈয়দ শওকত হোসেন, নার্গিস আক্তার ইভা, ইসরাত জাহান, এম এ সালাম শেখ, এস কে হাছিব প্রমুখ। সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপক ঝুঁকিতে রয়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুরে‌্যাগ, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাসের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় নানা প্রতিকূলতা দেখা দিয়েছে। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা বিশেষ করে সমুদ্রের পানির স্তর বৃদ্ধি, ঘন ঘন বন্যা, লবণাক্ততার সমস্যা এবং চরম আবহাওয়ার কারণে কৃষি ও জীবিকা নির্বাহের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। এ পরিস্থিতি মোকাবিলায় তারা জলবায়ু সহিষ্ণু অবকাঠামো গড়ে তোলা এবং স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার ওপর জোর দেন। তারা বলেন উপকূলীয় এলাকায় বন্যা প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে, পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে এবং স্থানীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং দুরে‌্যাগ মোকাবিলার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ফোরামের সদস্যরা বাগেরহাটের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা জোর দিয়ে বলেন, সরকার, বেসরকারি খাত এবং সাধারণ জনগণের সমন্বয়ে একটি শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করা যায়।

সভার শেষে জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার‌্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

আর্কাইভ