মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আশাশুনি : আশাশুনিতে জাতীয় স্থানীয় সরকার দিবস’২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমুখ। সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার রায়, সহকারী উপজেলা শিক্ষা অফাসার আঃ রকিব, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোহিত কুমার দাশ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সরকারি কলেজের প্রভাষক মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জি এম মুজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।






পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন
তিন পক্ষের টানাটানিতে গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
পাইকগাছায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং 