মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নার্সারি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
পাইকগাছায় নার্সারি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
পাইকগাছায় নার্সারী মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে আছাদুল সভাপতি, আল-আমিন সহ-সভাপতি ও কামাল সরদার সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার শান্তিপুর্ন ভাবে গদাইপুরস্থ নার্সারি সমিতির কার্যালয়ে সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়।
সমিতির ৪৩৮ ভোটারের মধ্যে ৩৮৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬টি পদের মধ্যে সভাপতি,সহ-সভাপতি ও সাধারন সম্পাদক পদের ভোট অনুষ্ঠিত হয়। পুর্বে কোষাধ্যক্ষ ও দুই সদস্য বিনাভোটে নির্বাচিত হন। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে আছাদুল ইসলাম ( চেয়ার) প্রতিকে -২২৫ ভোটে নির্বাচিত হন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামিরুল ইসলাম (ছাতা)- ১৫৮ টি ভোট পান। সহ-সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে আল-আমিন( ফুটবল)-২০৯ ভোটে নির্বাচিত হন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান ( মোরগ) প্রতিকে ভোট পান-১৭১টি। সাধারন সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্যে কামাল সরদার( তালাচাবি)-৩৩৬ ভোটে নির্বাচিত হন ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিয়ার রহমান ( মাছ) ভোট পান-১৯ টি। কোষাধ্যক্ষ পদে বিনাভোটে মোঃ ওলিউর রহমান গাজী ও সদস্যপদে আফছার গাজী ও রাজিব গাজী নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মো,হুমায়ুন কবির ফলাফল ঘোষনা করেন।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 