শনিবার ● ৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন
![]()
আশাশুনি : আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস’২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি,এম মুজিবুর রহমান ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। অন্যদের মধ্যে জিএসি প্রকল্পের আবু হান্নান, বারসিক এর মাসুম বিল্লাহ, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল হাসনাইন টুটুল, ন্যাজারিন মিশনের মারিয়া খাতুন, ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেন, এনজিও প্রতিনিধি আব্দুল্লাহ, জিসিএ প্রকল্পের উপকারভোগী নাজমা খাতুন, ডালিয়া খাতুন, কৃষ্ণা রানী প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন। ‘অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে ১৭ জনকে ঋণের চেক এবং ৫ জন সফল উপকার ভোগিকে জিসিএ প্রকল্পের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি অন্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করেন।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 