শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে না দেওয়ায় মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে না দেওয়ায় মানববন্ধন
৩৩৭ বার পঠিত
বুধবার ● ১২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে না দেওয়ায় মানববন্ধন

 ---খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি তুলতে বাধা দিয়ে চাঁদা নেওয়ায় লীজ ঘের ও জমির মালিকরা মানববন্ধন করেছে। পাইকগাছার কপোতাক্ষ নদ খনন করে সরকারি গেটের মুখ মাটি ফেলে ভরাট করার কারণে গত চার বছর যাবত পানি সরবরাহ করতে পারছে না এলাকাবাসী। ফলে চক বিষ্ণুপুর মৌজায় প্রায় ছয় হাজার বিঘা জমিতে ধান লাগাতে পারেনি ও চিংড়ি ঘেরে পানি তুলতে না পারায় জমির মালিক ও ঘের মালিকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ । চলতি বছর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুস মোল্লা ঘেরে পানি তুলতে বাধা দিয়ে চাঁদা নেওয়ায় শত শত ঘের ও জমির মালিকরা মানববন্ধন করেছে।

১২ মার্চ বুধবার সকাল  ১১টায় উপজেলার চক বিষ্ণুপুর ঘের সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঘের মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা মিথুন। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি মেম্বর লুৎফর রহমান, মকবুল হোসেন, এনামুল হক, উজ্জ্বল  গাজী, আবু তালেব গাইন, ইসরাফিল হোসেন, শাহাবুদ্দিন গাইন, আজবর হোসেন ও সেলিম গাইন।

বক্তারা বলেন, ইউনুছ মোল্যা ও তার দোষররা তাদের কাছে  ৫ লাখ টাকা দাবি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী নিয়ে পুলিশের ও নেতাদের ভয়ভীতি দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা আদায় করায় চাঁদাবাজ ইউনুসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইউনিয়নবাসীর এ মানববন্ধন।
এ বিষয়ে জানতে চাইলে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কোন সুযোগ নেই। যদি কেউ এ কাজ করে তাহলে ৪৮ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে তদন্তপূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২ পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)