শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে
প্রথম পাতা » অপরাধ » মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে
৩৬১ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে

---
মাগুরা প্রতিনিধি : স্বাক্ষ্যগ্রহণের মাত্র ১১ কার্যদিবসে শেষ হয়েছে মাগুরাসহ সারাদেশে আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম । আগামী ১৭ মে বিচারের রায় ঘোষণার দিন ধার্য্য করেছে আদালত। আসামীদের বিরুদ্ধে সকল অভিযোগ সুর্নিদিষ্টভাবে প্রমাণ হওয়ায় তাদের সর্ব্বোচ্চ শাস্তির দাবী করেছেন আইনজীবীসহ স্বজনরা। মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় আগামী ১৭ মে ঘোষণার দিন ধার্য্য করে বিচারক। মাষ্টপক্ষের বিশেষ প্রসিকিউটর স্বরাষ্ট্র মন্ত্রনায়ের নিয়োজিত এটর্নি জেনারেল সম মর্যদার এহসানুল রহ সমাজী বলেন, শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলা মঙ্গলবার যুক্তিতর্ক সমাপ্ত হল। বিজ্ঞ বিচারিক ট্রাবুনাল আগামী ১৭ই মে এই মামলায় রায় ঘোষনার দিন ধার্য করেছে। সোমবার এই মামলায় রাষ্টপক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিজ্ঞ আদালত এই মামলায় ল পয়েন্টের উপরে আমার বক্তব্য শুনার জন্য সুযোগ দিয়েছেন। সেই হিসেবে আজকে বিজ্ঞ আদালতে শুনানির অবশিষ্ট অংশ আইনিযুক্তি দিয়ে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালতের কাছে বলেছি  এই মামলায় যে  ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন  মৌখিক এবং দালিলিক সাক্ষ্য এই বিজ্ঞ আদালতে উপস্থাপিত ও দালিখকৃত পর্যাআলোচনা দেখা যায় এই মামলায় প্রসিকিউশন তার আনিত অভিযোগ প্রমান করতে সক্ষম হয়েছে। আমরা আদালতের কাছে  আসামীদের সর্বোচ্চ সাজার  প্রাথনা করছি।
গত ৫ মার্চ বোনের বাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়। বোনের শশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। ঘটনার ৭ দিন পর ১৩ মার্চ রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। বিচারের দাবীতে উত্তাল হয়ে ওঠে মাগুরাসহ সারা দেশ। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা থানায় মামলা করলে ১৩ এপ্রিল হিটু শেখকে প্রধান অভিযুক্ত করে ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট  দেয়। স্বাক্ষ্য গ্রহণ শুরু হয় গত ২৯ এপ্রিল।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)