শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের পিরোলী বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের পিরোলী বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
২১৪ বার পঠিত
বুধবার ● ২৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের পিরোলী বণিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

---
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির আয়োজনে বুধবার (২৫ জুন) দুপুরে পিরোলী বাজার চত্বরে এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপদেষ্টা নিখিল চন্দ্র সাহা, ব্যবসায়ী ফারুক হোসেন, অমিয় রায়, সহকারী সম্পাদক সুজল হোসেন, দপ্তর সম্পাদক বাবুল হোসেন জোয়ার্দ্দার, মুজি শেখসহ অনেকে। এছাড়া উত্তম কুমার সাহা, কামাল হোসেন, মফিজুর রহমান, মিশুক ও মাহমুদসহ বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নষ্ট করতে ফেসবুকে সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচার করছে। অপপ্রচারকারীদের আইন-শৃঙ্খলাবাহিনী খুঁজে বের করে তাদের যথাযথ শাস্তি দিবে বলে আমরা আশাবাদী।

ব্যবসায়ী অমিয় রায় বলেন, ৩০ বছর ধরে এ বাজারে ব্যবসা করছি। আমাদের বাজার বণিক সমিতির বর্তমান সভাপতি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বাজারে কোনো চাঁদাবাজি নেই। আগের চেয়ে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে।

নিখিল চন্দ্র সাহা বলেন, বণিক সমিতির বর্তমান সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা এর যথাযথ বিচার চাই।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ