শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে হাতাহাতিতে আহত-১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে হাতাহাতিতে আহত-১
৩১০ বার পঠিত
সোমবার ● ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে হাতাহাতিতে আহত-১

 ---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পারিবারিক যাতায়াতের রাস্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের হাতাহাতিতে এক বৃদ্ধা আহত হয়েছে। আহত বৃদ্ধা হাদু বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত ৪ জুলাই শুক্রবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নে দক্ষিণপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

সরজমিন ও তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ মে উপজেলার রাড়ুলী ইউনিয়নের দক্ষিণপাড়ার মোঃ দবির উদ্দিন সরদারের ছেলে মোঃ সামাদ সরদার সাথে প্রতিবেশী কপিল উদ্দিন সরদারের ছেলে মোঃ জালাল সরদারের যৌথ পুকুরের পানি সেচকে কেন্দ্র করে মনোমালিন্যর সৃষ্টি হয়। এ ঘটনার জেরে জালাল সরদার জোর পূর্বক পারিবারিক যাতায়াতের রাস্তাটি ঘেরা-বেড়া দিয়ে আটকিয়ে দেয়। সামাদ ও জালাল যৌথভাবে চলাচলের জন্য রাস্তাটি করেছিলো। এদিকে পুকুরের পানি নিঃস্কাশনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোরপূর্বক পারিবারিক রাস্তাটি জালাল সরদার ঘেরা-বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ায় বিপাকে পড়েন সামাদ সরদার। এ ঘটনা উপায়ান্তর না পেয়ে সামাদ সরদার পারিবারিক রাস্তা উন্মুক্ত করার জন্য থানায় একটি অভিযোগ করেন৷ তাছাড়া অভিযোগ পরবর্তী স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মসজিদে আপোষ মিমাংসার মাধ্যমে পারিবারিক যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত করার লক্ষে জমি মাপার করার সিদ্ধান্ত হয়। ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে জমি মাপজোপ করার কথা বলেন। সে মোতাবেক রাস্তাসহ পারিবারিক জমি একাধিকবার মাপা হয়। মাপে পারিবারিক রাস্তা বাদেও সামাদ সরদারের আরও জমি পাওনা থাকে বলে জানা যায়। এর পরও রাস্তাটি উন্মুক্ত করতে নারাজ হয় জালাল সরদার। সর্বশেষ গত ৪ জুলাই শুক্রবার এলাকার লোকজন সামনে রেখে সামাদ সরদার ঘেরা-বেড়া তুলে রাস্তা উন্মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় জালাল সরদারের মা আহত হয়। এদিকে ৫ জুলাই শনিবার রাতে জালালের রান্না ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ বিষয় রাড়ুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ, এ রাস্তার বিষয় নিয়ে দু’বার বসাবসি করলেও কেউ মানতে চায় না। রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর স্থানীয় মসজিদের ইমাম হাফেজ তৌহিদুজ্জামান জানান, পারিবারিক এ যৌথ রাস্তাটি জালাল সরদার প্রায় দেড় মাস যাবৎ ঘেরা-বেড়া আটকানোর ফলে সামাদ সরদারদের যাতায়াতে অসুবিধা যাচ্ছে। এ বিষয় জমি মাপের আমিন মোঃ আবুল হোসেন বলেন, সামাদ ও জালাল সরদারের পারিবারিক জমি ৪/৫ বার মাপজোপ করা হয়েছে। মাপে সামাদ সরদারের ভাগে পারিবারিক রাস্তাটির সম্পুর্ণ অংশ পড়েছে। তারপরেও এবিষয় কোন সমাধান হয়নি। তবে মারপিটে বৃদ্ধা হাদু বিবি আহত হওয়ার ঘটনায় মোঃ জালাল সরদার থানায় অভিযোগ করেছে। 

পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)