রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » প্রবল বৃস্টিপাতে পাইকগাছা পৌর বাজার তলিয়ে গেছে
প্রবল বৃস্টিপাতে পাইকগাছা পৌর বাজার তলিয়ে গেছে
রবিবারের প্রবল বৃস্টিতে পাইকগাছা পৌর বাজারের স্বর্ণ পট্টি তলিয়ে গেছে। আষাঢ় মাসের শুরু থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। মাঝে একদিন গত শনিবার বৃস্টি হয়নি ছিলো কড়া রোদ। তবে রবিবারের ভারী বৃস্টিতে পাইকগাছা পৌরবাজার, কৃষি অফিস ও আদালত চত্তর, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে আবারও প্লাবিত হয়েছে। বাজারের পাশ ঘেষে শিবসা নদী ভরাট হয়ে পড়ায় পানি নিঃস্কাশন ঠিকমত হয় না। আবার বৃস্টির সাথে জোয়ারের পানি ওঠার কারণে বাজার তলিয়ে যাওয়ায় চরম বিপাকে বাজারের ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পাইকগাছা বাজারের মধ্যে দিয়ে পৌরসভার ড্রেন গিয়ে মিশেছে শিবসা নদীর সাথে। পৌর বাজারের বৃস্টির পানি যেয়ে শিবসা নদীতে পড়ে। আবার ভারি জোয়ারের সময় উক্ত ড্রেন দিয়ে পৌর অভ্যান্তরে প্রবেশ করে।রবিবারের সকালের রোদের পর ১১টার দিকে মূষলধারে বৃস্টিতে স্বর্ণ পট্টি, কাচাবাজার, মাংস ও খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট, কর্মকার পট্টিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। তাছাড়া উপজেলা কৃষি অফিস ও আদালত চত্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
এবছর বর্ষকালের শুরু আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। কয়েক দিনের মধ্যে কয়েকবার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আর বাড়ছে জনদূর্ভোগ।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 