বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পাইকগাছায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জুলাই শহিদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, প্রভাষক লুৎফা ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল। উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ আঃ মজিদ, জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম। এসময়ে আরো উপস্থিত ছিলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, জি এম মিজানুর রহমান, পৌর আমীর মাওঃ আসাদুল ইসলাম, এসকে মহিবুল্লাহ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সহকারী কৃষি কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক নয়ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও জুলাই শহিদ পরিবারসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রহমানী।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 