শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাসখাল রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খাসখাল রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
১৮৬ বার পঠিত
বুধবার ● ৩০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় খাসখাল রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার খাসখাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাল  জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টার বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন রোডে অনুষ্ঠিত মানববন্ধন সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, ইসলামী আন্দোলনের মাওলানা আসাদুল্লাহ আল গালিব, কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা জাল কাগজপত্র তৈরি করে খাসখাল দখলের চেষ্টা করছে, যা এলাকায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসময় নির্মল মণ্ডল গং কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে দখল প্রচেষ্টায় গ্রেফতার ও খাল উন্মুক্ত, গেট পুনঃনির্মাণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

 





অপরাধ এর আরও খবর

গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)