শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মিনাজ নদীতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা আছে কি না; তা পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মিনাজ নদীতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা আছে কি না; তা পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
২৪৮ বার পঠিত
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মিনাজ নদীতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা আছে কি না; তা পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

 ---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের মিনাজ নদীর পানি প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী দুইবার মানববন্ধন কর্মসূচি পালন করার পরিপ্রেক্ষিতে মিনাজ নদী এলাকা পরিদর্শন করেন, লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা। টানা ভারী বর্ষণের কারণে মিনাজ নদী সংলগ্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বসতবাড়ি, মাছের ঘের এবং গুরুত্বপূর্ণ সড়কপথ প্লাবিত হয়ে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। জনদুর্ভোগের চিত্র সরেজমিনে পর্যালোচনা করতে ৫ আগস্ট  মঙ্গলবার সকাল ১১টায় মিনাজ নদী এলাকা পরিদর্শন করেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডলসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিনাজ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষিকাজ, মৎস্যচাষ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। তবে পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা সাংবাদিকদের জানান, আমার পর্যবেক্ষণে বর্তমানে মিনাজ নদীতে পানি নিষ্কাশনে নেট বা পাটার কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। ওই দিন পরিদর্শনের সময় তিনি নিজ হাতে নদী থেকে একটি জাল অপসারণ করেন। তবে কোথাও সমস্যা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদখালী ইউনিয়নের তিনটি স্লুইস গেট উন্মুক্ত করা হলে এ অঞ্চলের পানি নিষ্কাশনের সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাজ নদীর পানি প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী পূর্বে দুইবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।





আঞ্চলিক এর আরও খবর

স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার

আর্কাইভ