বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কেশবপুরে ৮ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
কেশবপুরে ৮ ঘন্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৮ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মধ্যকুল বটতলা নামক স্থান ও মঙ্গলবার রাতে ওই একই সড়কের বুঝতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল গ্রামের মান্দার গাজীর ছেলে কাশেস গাজী (৪৭) বুধবার সকাল ৭ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে হাটছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হলে এলাকাবাসি উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে যায় । এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
অপরদিকে, মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে জয়দেব সরকার (৪৯) বাইসাইকেল চড়ে কেশবপুর শহর থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি যশোর-সাতক্ষীরা মহসড়কের বুঝতলা নামক স্থানে পৌঁছালে পেছনের দিক থেকে চুকনগরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। তিনি কেশবপুর শহরের একটি স্বর্নের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 