শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিকল্প উপায়ে নারীদের জীবন-জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » বিকল্প উপায়ে নারীদের জীবন-জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
২১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকল্প উপায়ে নারীদের জীবন-জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

---পরিতোষ কুমার বৈদ্য; শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১৯ ও ২০আগস্ট, ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী,২ দিন ব্যাপী বিকল্প উপায়ে জীবন-জীবিকার মান উন্নয়নে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সুব্রত কুমার বিশ্বাস, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ অফিসার সুদীপ্ত বিশ্বাস, ফিল্ড ডাক্তার উত্তম কুমার গায়েন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল। আরও উপস্থিত ছিলেন, সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন  সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের বাড়ি বসে স্থানীয় সম্পদ ব্যবহার করে অর্থ উপার্জন করার কৌশল সম্পর্কে অবগত করা।
আলোচনার বিষয় ছিল, গবাদি প্রাণী পালন, গবাদি প্রাণীর বাসস্থান, গবাদি প্রাণীর খাবার, গবাদি প্রাণীর টিকা সংক্রান্ত বিষয়, গবাদী প্রাণীর বিভিন্ন রোগ এবং তার টিকা এবং গবাদি  প্রানী পালন করে  কিভাবে অর্থ  উপার্জন করা যায়। এসব বিষয় সম্পর্কে জানতে পেরে অংশগ্রহণকারীগণ উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেন।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)