শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বয়রার গেট সংলগ্ন রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন ইউএনও
পাইকগাছায় বয়রার গেট সংলগ্ন রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন ইউএনও
পাইকগাছার বয়রা শ্মশান ঘাট হতে হাড়িয়া ব্রীজ অভিমুখী সড়কের ভাঙ্গা অংশ সংস্কারের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন জায়গায় ছোট- বড় খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়সহ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে পৌঁছেছিলো। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারেরে উদ্যেগ নেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সড়ক সংস্কারের কাজ বাস্তবায়িত হচ্ছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইউএনও সংস্কারাধীন সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত শেষ করার নির্দেশনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল, ফটোগ্রাফার হিরন্ময় ব্যানার্জি ও আনসার সদস্যবৃন্দ। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার করা তাদের প্রাণের দাবি ছিলো। এজন্য উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সড়কটির সংস্কার কাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাসহ লতা ইউনিয়নের জনগণের যাতায়াত ও যানবাহন চলাচল সুগম বলে আশা প্রকাশ করেছেন তারা।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 