রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
শ্রীপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মাগুরা প্রতিনিধি : “দৃষ্টি ফিরে পাওয়ার পথ-গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ” এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর বাস্তবায়নে ও সহযোগিতায় শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিস চত্বরে রবিবার দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের গ্রামীন ও প্রান্তিক জনগনের মাঝে চক্ষু রোগ একটি সাধারন সমস্যা, বিশেষত ৪০ বছর বয়সী অনেকেই প্রেসবায়োপিয়া (নিকট দৃষ্টি), ছানি, চোখের ব্যথা ও অন্যান্য সমস্যায় ভোগেন। এসব সমস্যাগুলো সহজে সমাধানযোগ্য হলেও দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব ও সচেতনতার অভাবে অনেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না। সময় মত চিকিৎসা না নিলে দৃষ্টিশক্তির অবনতি ঘটে যা ব্যক্তিগত, পারিবারিক ও অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিকর এ বিষয়টি অনুধাবন করেই ব্র্যাক মাইক্রোফাইন্যান্স মহতি এ উদ্যোগ গ্রহন করেছে।
ইসলামী চক্ষু হাসপাতাল ফরিদপুরের তত্ত্বাবধানে এ সময় সকল রোগীর চক্ষু পরীক্ষা, প্রাথমিক চক্ষু সেবা প্রদান, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক মেশিনে চক্ষু পরীক্ষা করা এবং নিকট দৃষ্টি সম্পন্ন চক্ষু রোগীদের ডাক্তারের পরামর্শক্রমে সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মাগুরা-২ অঞ্চল ফারহানা বিনতে সেলিম, ফরিদপুর ডিভিশনাল কোঅর্ডিনেটর সাউথ ইস্ট ডিভিশনের মো. জামির আলী, শ্রীপুর এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মিরাজ আলী, শ্রীপুর সিনিয়র শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আনিছার রহমান, শ্রীপুর অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক এসসিডিপি মো. মতিয়ার রহমান, মাগুরা রিজিওনাল কোঅর্ডিনেটর সুনিল কুমার মিস্ত্রীসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।






মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 