বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী, ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হাসেম, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ খোরশেদুজ্জামান, পীযুষ মন্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডল, পৌরসভা প্রধান সহকারী জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সামাজিক অপরাধ দমন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।






নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
পাইকগাছায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান
মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী
মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু
পাইকগাছায়৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন 