শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
১৬৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

 

---বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ১৪ অক্টোবর সোমবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

বিশ্ব মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে-মান’। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পণ্য ও সেবার মান প্রণয়ন এবং টেকসই উন্নয়ন অর্জনে বিএসটিআইকে শক্তিশালী করতে হবে। বিএসটিআই পণ্যেরমান প্রণয়ন ও পরীক্ষার কাজগুলো তদারকি করে এবিষয়ক সার্টিফিকেশন দিয়ে থাকে। মোবাইলকোর্টের মাধ্যমে পণ্যের মান, সঠিকভাবে উৎপাদন করছে কিনা ইত্যাদি যাচাই করে কাঙ্খিত মানের না হলে মোবাইলকোর্ট ও জরিমানা করা হয়। গত এক বছরে খুলনা বিএসটিআই এর আওতায় ৮৩টি মোবাইলকোর্ট করে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে পণ্যেরমান ঠিক থাকলে, জরিমানা করার দরকার হয় না। তিনি বলেন, এসডিজি অর্জন করতে হলে পণ্যের গুণগতমান ধরে রাখতে হবে। পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রচার চালাতে হবে এবং দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পণ্য কেনা-বেঁচার সময় যাচাই-বাছাই করে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশের খুলনা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সালমা বেগম। খুলনা বিএসটিআই’র উপপরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। অনুষ্ঠানে এসবি ফুডের প্রতিনিধি মোঃ আওলাদ হোসেন ও বাংলাদেশ এডিবল অয়েল লি. এর মোঃ মনিরুল ইসলাম বক্তৃতা করেন।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)