শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » উত্তরণ’ দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বিতীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা
প্রথম পাতা » আঞ্চলিক » উত্তরণ’ দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বিতীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা
২১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উত্তরণ’ দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বিতীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা

---প্রেস বিজ্ঞপ্তি ঃ উত্তরণ’ দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির দ্বিতীয় দক্ষতা উন্নয়ন কর্মশালা সমাপ্ত করেছে। উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ খুলনার দাকোপে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা জেড জুরিখ ফাউন্ডেশন - এর অর্থায়নে প্র্যাকটিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে দাকোপ প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় দ্বিতীয় কর্মশালা অনুষ্ঠানের উদ্বোধন করেন দাকোপ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শহিদুল্লাহ। কর্মশালা সঞ্চালনা করে উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান।  দাকোপের তলিডাঙা ইউনিয়নের গোবিন্দলাল মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, কাঁকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইকেøান শেল্টার এবং আড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এর ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সংশ্লিষ্ট ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্যরা অংশগ্রহণ করেন। এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উত্তরণ- এর মুন্না ইসলাম, আরতি রানী পাল ও সাংবাদিক সিকান্দান আবু জাফর।

কর্মশালায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির চ্যালেঞ্জ, সম্ভাবনা, কমিটির দায়িত্ব কর্তব্য, কী কী প্রয়োজন এবং কমিটি শক্তিশালীকরণে নানান দিক-সহ মডেল সাইক্লোন শেল্টার নির্মাণ বিষয়ে কর্মপরিকল্পনা করা হয়।

প্রধান অতিথি বলেন, এই ধরনের কর্মশালা উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের এই এলাকায় সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে কোনো প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় না। এটাই প্রথম আমাদেরকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান।   উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশনকে এই ধরনের কর্মশালা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ঝর্ণা রানী বলেন, উত্তরণকে ধন্যবাদ। আমরা সাইক্লোন ম্যানেজমেন্ট কমিটির সদস্য হলেও এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতাম না। আজ কর্মশালার মাধ্যমে জানতে পারলাম।

ইউপি সদস্য জগদিশ চন্দ্র বলেন, প্রথমবারের মতো সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালায় আসতে পেরে ভালো লেগেছে। এর পলিসি সম্পর্কে জেনেও আনন্দিত । আমরা এসব জানতাম না। সরকারের পাশাপাশি উত্তরণ এগিয়ে এসেছে এটা উপকূলবাসীর জন্য সুসংবাদ।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা পাইকগাছায় জুলাই গণঅভ্যুথান দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক ; চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ
জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা জন্মাষ্টমী উপলক্ষে- পাইকগাছার রাড়ুলীতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে পাইকগাছার আমুরকাটা বয়ারঝাপা সড়ক ঝুঁকিতে
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই -  আইনমন্ত্রী দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)