রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছায় মেয়ে ও মাকে নির্মমভাবে মারধর; থানায় অভিযোগ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পারিবারিক বিরোধের জেরে মেয়ে ও মাকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মারধর করেছে প্রতিপক্ষরা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফরিরাবাদ গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গড়ইখালী গ্রামের মোছাঃ শিউলী বেগমের (২৩) স্বামী মোঃ ইমরান শেখ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোঃ হাফিজুর রহমান এর ছেলে মোঃ কাসেম (১৯) মোছাঃ কুলসুম বেগম (৩৮) মোছাঃ জোহুরা বেগম (৩০) ও মোছাঃ তানিয়া বেগমের (১৯) পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে শিউলী বেগমের বাড়ির সিমানার বেড়া ভাংতে থাকে ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় শিউলী বেগম ও তার মা মমতাজ বেগম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের উপর এলোপাতাড়ি হামলায় শিউলী বেগম ও তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে অভিযুক্ত মোঃ কাসেম শিউলীর মা মমতাজ বেগমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিউলী বেগমের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুর রহমান সরজমিন পরিদর্শন করে উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।






পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ 