শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
২১২ বার পঠিত
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২

---মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে হামলায় মনিরুজ্জামান আসাদ (৪৩) ও আব্দুল কুদ্দুস মল্লিক (৫২) নামে দুই ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত দুইজনই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও মনিরুজ্জামান আসাদ শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মনিরুজ্জামান আসাদ অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে কাদিরপাড়া গ্রামের আমাদেরই চাচাচো ভাই হাসান মোল্যার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সে দাবি করে তার দাদাকে তার অপর ভাইয়েরা জমি কম দিয়েছে৷ এ জন্য সে নিজের মত করে আমিন এনে জমি মাপে দখলের চেষ্টা করে। এ বিষয়ে আমার তিন চাচা নাকোল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়। সে দোষারোপ করে আমি না কি তাদের দিয়ে অভিযোগ করিয়েছি। গতকাল দুপুরে বাড়ি থেকে মাগুরা যাওয়ার পথে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের পাশে বটতলা মোড়ে আমাকে মারার জন্য হাসান আগে থেকেই ওঁৎ পেতে থাকে। এবং আমাকে বেধড়ক মারধর করে। আমি ঘটনার সঠিক বিচার চাই।
আহত আব্দুল কুদ্দুস মল্লিক বলেন, হাসান সম্পর্কে আমার চাচাতো ভাতিজা। ওর বাবার বিক্রি করে যাওয়া জমি নিজের করার চেষ্টা করছে। এ কাজ ঠিক না এ কথা বলাই সে আমাকে কোদাল দিয়ে কোপ মারে। সেদিনই আমাকে মারার আগে সে মনিরুজ্জামান আসাদকেও মারে। ওর কাজই হলো মস্তানি করা আর মানুষের মারা।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)