সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ২
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে হামলায় মনিরুজ্জামান আসাদ (৪৩) ও আব্দুল কুদ্দুস মল্লিক (৫২) নামে দুই ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত দুইজনই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও মনিরুজ্জামান আসাদ শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মনিরুজ্জামান আসাদ অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে কাদিরপাড়া গ্রামের আমাদেরই চাচাচো ভাই হাসান মোল্যার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সে দাবি করে তার দাদাকে তার অপর ভাইয়েরা জমি কম দিয়েছে৷ এ জন্য সে নিজের মত করে আমিন এনে জমি মাপে দখলের চেষ্টা করে। এ বিষয়ে আমার তিন চাচা নাকোল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়। সে দোষারোপ করে আমি না কি তাদের দিয়ে অভিযোগ করিয়েছি। গতকাল দুপুরে বাড়ি থেকে মাগুরা যাওয়ার পথে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের পাশে বটতলা মোড়ে আমাকে মারার জন্য হাসান আগে থেকেই ওঁৎ পেতে থাকে। এবং আমাকে বেধড়ক মারধর করে। আমি ঘটনার সঠিক বিচার চাই।
আহত আব্দুল কুদ্দুস মল্লিক বলেন, হাসান সম্পর্কে আমার চাচাতো ভাতিজা। ওর বাবার বিক্রি করে যাওয়া জমি নিজের করার চেষ্টা করছে। এ কাজ ঠিক না এ কথা বলাই সে আমাকে কোদাল দিয়ে কোপ মারে। সেদিনই আমাকে মারার আগে সে মনিরুজ্জামান আসাদকেও মারে। ওর কাজই হলো মস্তানি করা আর মানুষের মারা।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা 