শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ৪ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
১২৯ বার পঠিত
শনিবার ● ৪ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

---খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় হাফিজুর গাজীর বড় ভাই মফিজুর গাজী  বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেছে।

আহতরা হলেন উপজেলার ফরিদাবাদ গ্রামের মৃত জাহাঙ্গীর গাজীর ছেলে হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে হান্নান গাজী (৫০) ও নাসির গাজীর ছেলে অলিলউল্লাহ গাজী (২১)। আহত হাফিজুর গাজী জানান, শহিদুল মোড়লের ছেলে তানবির মোড়ল (২২) আজমুল গাইনের ছেলে বিপ্লব গাইন(২৮) বাবু গাইনের ছেলে হৃদয় গাইন (২৮) বাচ্চু গাজীর ছেলে সিরাজুল গাজীসহ ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্রের এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে হাফিজুর গাজী, হন্নান গাজী সেখানে মাদক বিক্রিতে বাঁধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠিসোটা দিয়ে মারধর করলে তিনজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, এজাহার পেয়েছি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)