শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে জিম্মি উদ্ধার অভিযানে ৩ ডাকাতসহ আটক ৬
প্রথম পাতা » অপরাধ » শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে জিম্মি উদ্ধার অভিযানে ৩ ডাকাতসহ আটক ৬
১৮২ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্বাসরুদ্ধকর অভিযানে সুন্দরবনে জিম্মি উদ্ধার অভিযানে ৩ ডাকাতসহ আটক ৬

---সুন্দরবনে কোস্ট গার্ডের সমন্বয়ে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাত দলের হাতে জিম্মি থাকা দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখোলা খাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে পাঁচজন পর্যটক, একজন মাঝি এবং রিসোর্ট মালিকসহ সাতজন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি ডাকাত দল ধরে নিয়ে জিম্মি করে। ডাকাত দল তিনজন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও, দুই পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযান চলাকালীন গত ৩ জানুয়ারি ডাকাত মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসান (১৯) কে সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা হতে আটক করা হয়।

পরবর্তীতে গত ৪ জানুয়ারি সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা হতে ডাকাত সহযোগী আলম মাতব্বর (৩৮) কে আটক করা হয়। একই দিনে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডু (৩০) কে নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়।

এরপর রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভিলেন্স এর মাধ্যমে জিম্মিকৃত দুই পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে প্রধান ডাকাত মাসুম মৃধাকে আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উদ্ধারকৃত পর্যটকদের পরিবারের নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীদের থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটকসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)