শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
২১৯ বার পঠিত
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

---নড়াইল প্রতিনিধি ; মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে অনুষ্ঠিত কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার উদ্যোগে আজ বেলা ১১টার দিকে সংগঠনটির জেলা কার্যালয়ে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দুইগ্রুপে বিজয়ী ১০জন হিফজ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মিনহাজুল ইসলাম।

সংগঠনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গবেষক ও সমাজসেবক ড. খান আব্দুস সোবহান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের সিনিয়র যুগ্মআহ্বায়ক শাফায়াত উল্লাহ, সিনিয়র যুগ্মসদস্য সচিব আল-আমিন মন্ডল, যুগ্মসদস্য সচিব আকাশ শেখ, সংগঠক শাকিল উদ্দিন, সাব্বির হোসেনসহ অনেকে।

এর আগে গত ২৬ ডিসেম্বর বিকেলে শহরের পুরাতন টার্মিনালের পাশে স্কুল অব সাইন্স চত্বরে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এ কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মিনহাজুল ইসলাম বলেন, ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত করতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে। আমরা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছি। আজ পুরস্কার বিতরণ করা হলো।’





আঞ্চলিক এর আরও খবর

বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)