মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গ্রাম সমিতির অফিস উদ্বোধন
পাইকগাছায় গ্রাম সমিতির অফিস উদ্বোধন
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছার রাড়ুলী ভাটপাড়া গ্রাম সমিতির নবনির্মিত অফিস এবং উৎপাদনকারী দলের কালেকশন পয়েন্ট এর উদ্বোধনী করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুটি কার্যালয়ের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট ( আরইএলআই) প্রকল্পের আওতায় এসডিএফ জেলা অফিসের সহযোগিতায় রাড়ুলী ভাটপাড়া গ্রাম সমিতি ও কেঁচো সার উৎপাদনকারী মহিলা সমবায় সমিতির আয়োজনে এসডিএফ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইসিবি জেলা কর্মকর্তা ঝর্ণা রাণী বিশ্বাস।
লাইভলীহুড জেলা কর্মকর্তা তাসরিন জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিও উজ্জ্বল কুমার গায়েন, সিএফসি দেবব্রত ঘোষ, সিএফ ইলিয়াস হোসেন, সিএফ স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা মোঃ রাসেল, আরসিসি ম্যানেজার হাবিব রেজা, এলএসপি প্রশান্ত ঘোষ, গ্রাম সমিতির সভাপতি আফরোজা বেগম ও কেঁচো সার মহিলা সমিতির সভাপতি কামরুন্নাহার। উল্লেখ্য এসডিএফ ও গ্রাম সমিতির সহযোগিতায় এলাকার নারীরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের মাধ্যমে উৎপাদনমূখী কর্মকাণ্ডের মাধ্যমে আর্ত নির্ভরশীল হয়ে উঠেছেন এলাকার নারীরা। তারা সমাজ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।






পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 