শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত
প্রথম পাতা » আঞ্চলিক » সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত
৩৫৪ বার পঠিত
রবিবার ● ১ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ কমিটির কার্যক্রম স্থগিত

 ---পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদ নবগঠিত আহ্বায়ক কৃষ্ণপদ মন্ডল ও সদস্য সচিব হিমাদ্রি শেখর দেকে নিয়ে গঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটি। প্রসঙ্গত খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা স্বাক্ষরিত পাইকগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষনা করে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্র কমিটি পাইকগাছা নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। তবে পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজ চলমান থাকবে। পাইকগাছা পূজা উদযাপন পরিষদের ৩ সদস্য বিশিষ্ট নির্মাণ কমিটির সদস্য হলেন শ্রী সমিরণ কুমার সাধু, শ্রী বাবুরাম মণ্ডল ও শ্রী হিমাদ্রী শেখর দে।

 জানা যায়, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা স্বাক্ষরিত পাইকগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষনা করার পর থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মালম্বীদের ক্ষোভের সৃস্টি হয়। যা নিয়ে একাধিকবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাইকগাছা নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দকে পাইকগাছা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা অভিনন্দন জানিয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার  বিতরণ মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আর্কাইভ