শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
১৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

---মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার বড়উদাস গ্রামের একটি মাঠ থেকে এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধারের ঘটনায় বুধবার ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন জানান, বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে বড়উদাস গ্রামের বাসিন্দা জামাল শেখ নিজ জমিতে কাজ করতে গিয়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এবং গলায় রশি পেঁচানো ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।
নিহত লিমা খাতুন (২৪) বড়উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে এবং ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকার সুজন শেখের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, লিমা খাতুন গত ৩০ মার্চ শাশুড়ির সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সন্ধ্যায় একটি ফোনকল পেয়ে তিনি বাড়ির পাশের আত্মীয়ের বাসায় যান এবং পরে মোবাইলে কথা বলতে বলতে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ঘটনার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে নিহতের স্বামী সুজন শেখ (২৫)-কে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সুজন শেখ স্বীকার করেন, পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে তিনি স্ত্রীকে ফোন করে ডেকে নেন। পরে সুযোগ বুঝে পিছন দিক থেকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন এবং মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ সুপার আরো জানান, এই ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)