শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় হামের শিশুরোগির সংখ্যা দিন দিন বাড়ছে। মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে হাম চিকিৎসার জন্য বিশেষ কাবিন খোলা হয়েছে। এই চিকিৎসার জন্য রোগীদের পরিপূর্ণ ফ্রি করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালে এসে দেখা যায়, এখানে ৬ জন (শিশু) হামের রোগী ভর্তি আছে।
মাগুরা জেলায় মোট ১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন আক্রান্ত, আড়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন আক্রান্ত, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
রোগীর স্বজনরা বলছে, মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে হামের চিক অনেকাংশেই ভালো, ভালো মানের চিকিৎসা বাচ্চারা পাচ্ছে। তারা আরো বলছে, বাচ্চারা এই মুহূর্তে সুস্থ হয়ে উঠছে, সেরে উঠছে আল্লাহ ভরসা।
মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক আমরা হামের চিকিৎসার জন্য বিশেষ কেবিন তৈরি করেছি। বাচ্চারা চিকিৎসা নিচ্ছে, মোটামুটি সেরে উঠছে, এই হামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব বলে আশা করছি। বাচ্চাদের চিকিৎসার জন্য এখানে বিশেষজ্ঞ নার্স এবং ডাক্তার আছে তারা নিয়মিত চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। আমি আজকেও হামে আক্রান্ত বাচ্চাদের খোজ খবর নিয়েছি, কথা বলেছি গার্জিয়ানদের সাথে কথা বলেছি। ডাঃ এবং নার্সদের সাথেও কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। আগামী রোববার মাগুরা পৌরসভা এলাকায় হামের টিকা দেয়া হবে।






পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি 