শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে
১৬১ বার পঠিত
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় হামের শিশু রোগীর সংখ্যা বাড়ছে

---মাগুরা প্রতিনিধি :  মাগুরায় হামের শিশুরোগির সংখ্যা দিন দিন বাড়ছে। মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে হাম চিকিৎসার জন্য বিশেষ কাবিন খোলা হয়েছে। এই চিকিৎসার জন্য রোগীদের পরিপূর্ণ ফ্রি করে দেয়া হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালে এসে দেখা যায়, এখানে  ৬ জন (শিশু) হামের রোগী ভর্তি আছে।
মাগুরা জেলায় মোট ১১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ১ জন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন আক্রান্ত, আড়পাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন আক্রান্ত, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
রোগীর স্বজনরা বলছে, মাগুরা ২৫০ বিশিষ্ট সদর হাসপাতালে হামের চিক অনেকাংশেই ভালো, ভালো মানের চিকিৎসা বাচ্চারা পাচ্ছে। তারা আরো বলছে, বাচ্চারা এই মুহূর্তে সুস্থ হয়ে উঠছে, সেরে উঠছে আল্লাহ ভরসা।
মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক আমরা হামের চিকিৎসার জন্য বিশেষ কেবিন তৈরি করেছি। বাচ্চারা চিকিৎসা নিচ্ছে, মোটামুটি সেরে উঠছে, এই হামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব বলে আশা করছি। বাচ্চাদের চিকিৎসার জন্য এখানে বিশেষজ্ঞ নার্স এবং ডাক্তার আছে তারা নিয়মিত চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। আমি আজকেও হামে আক্রান্ত বাচ্চাদের খোজ খবর নিয়েছি, কথা বলেছি গার্জিয়ানদের সাথে কথা বলেছি। ডাঃ এবং নার্সদের সাথেও কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। আগামী রোববার মাগুরা পৌরসভা এলাকায় হামের টিকা দেয়া হবে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬শত দুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান
পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন পাইকগাছার গড়ইখালীতে ভাসমান হাসপাতালের উদ্বোধন
পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০ মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন

আর্কাইভ