শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন
২০৫ বার পঠিত
সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন

---মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের ক্রমবর্ধমান যানজট ও জনদুর্ভোগ নিরসনে কঠোর অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে  সোমবার  ১২ টা থেকেই শহরের দুইটি ট্রাফিক জোনে একযোগে অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
শহরের গুরুত্বপূর্ণ ভায়নার মোড় এলাকায় জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে সরেজমিনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে বাস, ইজিবাইকসহ সকল ধরনের যানবাহনের চালকদেরও শৃঙ্খলার মধ্যে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ যদি ফুটপাত দখল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরবর্তী সময়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. আরজু এবং মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। জেলা পুলিশের এই কঠোর অভিযানে শহরের দখলকৃত ফুটপাত ও সড়ক ধীরে ধীরে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে বলে আশা করছেন সচেতন মহল।





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)