শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
১২২ বার পঠিত
বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

---   পাইকগাছায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত১১টি পরিবারের ঘরবাড়ি স্কেভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়।

পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অবৈধভাবে  বসবাস করে আসছিল। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদেরকে বারবার তাগিদ দেওয়ার পর ও জায়গা ছেড়ে না দেওয়ায় দুই দফা নোটিশ দেওয়া হয়। জায়গা ছেড়ে না দেওয়ায় জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্ত অনেকের জমি নিজেদের বলে দাবি করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, সকল নিয়োম কানুন মেনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পাউবোর অফিস কলোনীর মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
খুলনা জেলা প্রশাসক পাইকগাছা পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক পাইকগাছা পরিদর্শন করেছেন
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত পাইকগাছায় পল্লী উন্নয়ন দিবস পালিত
অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী
শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান
শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)