শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
১৩৪ বার পঠিত
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইলচেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক (অ:দা:) মোঃ জাহিদুল আলম প্রমূখ।
এ সময় মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে  মনোয়ার হোসেন খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মাগুরার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ