শনিবার ● ২ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মে শনিবার বিকালে উপজেলার নতুন বাজার প্রধান সড়কে গদাইপুর ব্লাড ব্যাংক এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম মোখলেছুর রহমান কাজল এর সভাপতিত্বে ও শেখ কামরুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল, কাজী শুভ, গদাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার, সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, জরিনা বেগম, রত্না, বৈশাখী ইসলাম, রোকেয়া, উর্মী, তামান্না, পিয়ারী, সালমা, মর্জিনা, আছিয়া, জেসমিন ও সোমা। কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ মিছিল গদাইপুর মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে। মানববন্ধন ও সমাবেশে বক্তারা অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।






মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত 