শুক্রবার ● ৫ জুন ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন এবং উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব পাইকগাছা ও পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ফ্রেন্ডশিপের সমরেশ্বর সিনহা, ড্রপের মো. শফিকুল আলম, নবলোকের কাজী ফারহানা আফরোজ, বারসিকের দীপ্তি রানী এবং সুশীলনের বিপ্লব কুমার মণ্ডল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে বেশি বেশি বৃক্ষরোপণ, বনাঞ্চল সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।






পাইকগাছায় মৌমাছি দিবস পালিত
পাইকগাছায় পরিযায়ী পাখি দিবস পালিত
তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত 