শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
১০৩ বার পঠিত
রবিবার ● ১২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

---মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার  পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ  সভাপতি এড, আহমেদ হোসেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, সহকারি পরিচালক এন এস আই  জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,মহম্মদপুর, শালিখা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,  মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান,  মাগুরা জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মেদ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান। সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সময় তৎপর রযেছে। তিনি বিভিন্ন গুরুত্বপুর্ণর্ণ মামলার  উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন। খুন ডাকাতি, যৌন হয়রানি, নারী শিশু নির্যাতন, ধর্ষন প্রতিরোধ,বাল্য বিয়ে, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরা চলন প্রতিরোধে অভিযান খাদ্যে ভেজাল, স্বাস্থ্যসেবাসহ সার্বিক বিষযে আলোচনা করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)