রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, সহকারি পরিচালক এন এস আই জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার,মহম্মদপুর, শালিখা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা জেলা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মেদ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তিনি জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান। সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সময় তৎপর রযেছে। তিনি বিভিন্ন গুরুত্বপুর্ণর্ণ মামলার উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন। খুন ডাকাতি, যৌন হয়রানি, নারী শিশু নির্যাতন, ধর্ষন প্রতিরোধ,বাল্য বিয়ে, মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরা চলন প্রতিরোধে অভিযান খাদ্যে ভেজাল, স্বাস্থ্যসেবাসহ সার্বিক বিষযে আলোচনা করা হয়।






পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ 