শনিবার ● ২৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গদাইপুরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ইউনিয়ন পূজা কমিটির ডাকে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কমিটির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ।
সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদার, পৌর হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদ সভাপতি সন্তোষ কুমার সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল হিন্দু মহাজোট সভাপতি এ্যাডঃ,শিবুপ্রসাদ সরকার, উপজেলা কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে কল্লোল মল্লিক, অবঃ ব্যাংকার প্রজিৎ কুমার রায়, সাংবাদিক বি,সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, কেন্দ্রীয় মহানামযজ্ঞের সাধারন সম্পাদক সন্তোষ কুমার সরকার, রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রশান্ত কুমার সরকার, প্রধান শিক্ষক শিবশংকর রায়, নতুন বাজার ব্যবসায়ী,সমিতির সভাপতি অশোক ঘোষসহ প্রশান্ত বিশ্বাস, অবঃ প্রধান শিক্ষক নির্মল দেবনাথ, গোপিনাথ বিশ্বাস, দুলাল বিশ্বাস, মিলন রায় চৌধুরী, পার্থ প্রতিম সরকার, জয় সরকার, বিবেকানন্দ রায়,সুরজিৎ রায়,উৎপালেন্দু রায়, বিবেকানন্দ ঢালী,বাবলু, বিপ্লব কান্তি সরকার,বিশ্বজিৎ শীলসহ অনেকে।






পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত 