বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আওয়াল কবির, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এস এম আমিনুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান এবং প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম বক্তৃতা করেন।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়,উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা জামায়াতে সেক্রেটারি আলতাফ হোসেন, প্রভাষক লুৎফা ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় 