সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ আগস্ট সোমবার দুপুর ২টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক গ্রামের ২২ নম্বর পোল্ডারের স্লুইসগেটের পানিতে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখতে পান। তারা বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় স্লুইসগেটের পানির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবির জানান, মরদেহটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে, খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি, নিহত ব্যক্তিকে ওই এলাকায় কয়েকদিন মানুষ ভিক্ষা করতে দেখেছিল। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক 